প্রথম জয়ের স্বাদ পেয়েই দুঃসংবাদের মুখোমুখি বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নয়া অধিনায়ক নুরুল হাসান সোহান।
আঙ্গুলের চোটে জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়ে গেল নুরুল হাসান সোহানের । তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।
রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোহানের চোট নিয়ে দলের সঙ্গে থাকা বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান, ‘আমরা সোহানের আঙুলে একটি এক্স-রে করেছিলাম যাতে তর্জনীতে চির ধরা পড়ে। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তাই তিনি আগামী মঙ্গলবারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ এবং আসন্ন ওয়ানডে সিরিজের বাইরে থাকবেন।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশি পেসার হাসান মাহমুদের করা একটি বল গ্লাভস বন্দি করতে গিয়ে বাম তর্জনীতে চোট পান সোহান। সেখানে চির ধরা পড়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051