নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু বলেছেন, পুলিশকে আপনি ভয় পাবেন কেন, ভয় পাবে অপরাধীরা। পুলিশের কাজ হচ্ছে আপনাদের সেবা করা। এক সময় হাফপ্যান্টওয়ালা একজন কনস্টেবল দেখে গ্রাম খালি হয়ে যেত। এখন আর সেই দিন নেই। দিন বদলে গেছে। পুলিশ এখন জনগণের বন্ধু।
সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামগড়ের জাঙাল এলাকায় সহিংস ঘটনায় আহত পুলিশ সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আমীর খসরু বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যদি কোনো জনপ্রতিনিধির সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তাকেও আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, সামনে সিটি করপোরেশন নির্বাচন। মস্তানি, পেশিশক্তির দিন শেষ হয়ে যাচ্ছে। ১০০ টাকার বিরিয়ানি খাইয়ে এখন আর নেতার পেছনে সারাদিন ঘুরানো যায় না। মাসেল পাওয়ারের রাজনীতি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হতে চেষ্টা করেন। পেশিশক্তি বাদ দেন, না হয় পরিণাম ভয়াবহ হবে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন্দর পরিদর্শক (তদন্ত) মোহসীন মিয়া, বন্দর ফাঁড়ির ইন্সপেক্টর সঞ্চয় দাস, বন্দর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মাহফুজ জাহিদ, নাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051