ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার ভয় এখন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে না পাওয়ার। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে আর্জেন্টাইন তারকাকে।
গত ২২ জুন বার্নলির বিপক্ষে ম্যাচের পর থেকে হাঁটুর চোটে ভুগছেন আগুয়েরো। যার কারণে গত মৌসুমের ঘরোয়া অভিযানেও শেষ ১০ ম্যাচ ৩২ বছর বয়সী ফরোযার্ডকে ছাড়া মাঠে নামতে হয়েছে সিটিজেনদের। এছাড়া আগস্টে চ্যাম্পিয়নস লিগের দু’টি ম্যাচও খেলতে পারেননি তিনি।
গার্দিওলা জানিয়েছেন, সিটির রেকর্ড গোলদাতা এখন মাঠে নামতে পারবে কিনা তা অনিশ্চিত এবং তার সুস্থ হতে নভেম্বর পযর্ন্ত লাগতে পারে।
সিটির কোচ বলেন, ‘আমরা জানি তার চোট গুরুতর। সে এখনও আমাদের সঙ্গে মৌসুমের একটি অনুশীলনেও থাকতে পারেনি এবং সার্জিও এমন লোক নয় যে, যার শারীরিক অবস্থা খুব দ্রুত উন্নতি ফিরবে। সে দীর্ঘ সময় ধরে বাইরে আছে। তাই তার প্রস্তুত হতে আরও এক কী দুই মাস লাগতে পারে।
আগুয়েরো না থাকলে সিটির আক্রমণভাগে তার বিকল্প হতে পারেন গ্যাব্রিয়েল জেসুস। গত মৌসুমের শেষদিকে ১২ ম্যাচে ৫ গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051