খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগুন সন্ত্রাস করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের সমর্থন পাবে না বলেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আগুন সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় উল্লেখ করে সন্ত্রাসীদের প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
বুধবার বিকালে পোরশায় গাগুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাগুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলনে, শেখ হাসিনার উপকারভোগী নয় এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। কৃষক প্রণোদনা পাচ্ছে, তারা শান্তিতে আছে।
গাগুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুনার রশীদের সভাপতিত্বে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং গাগুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051