1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আগুন পান বিক্রি করছেন প্রভা!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ ৯:৪৮ pm

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আগুন পান বিক্রি করছেন! তবে বাস্তবে নয়, নাটকে। নাটকের নাম ‘লাইলি মজনুর পানের দোকান’। এতে লাইলির ভূমিকায় অভিনয় করেছেন প্রভা। আর তার বিপরীতে মজনু রূপে থাকছেন দাপুটে অভিনেতা মোশাররফ করিম।

‘লাইলি মজনুর পানের দোকান’ রচনা করেছেন সেজান নূর আর পরিচালনায় আছেন তাইফুর জাহান আশিক।

গতকাল বুধবার নির্মাতা নাটকটির একটি টিজার প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, প্রভা ও মোশাররফ দু’জনেই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। এর মাঝেই নানা হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়।

নাটকটি প্রযোজনা করেছেন মো. হাবিবুর রহমান। নাটকের বিভিন্ন চরিত্রে আরও আছেন মুকুল সিরাজ, ইকবাল, আনিসুল হক বরুণ, সূচনা শিকদার, আনোয়ার প্রমুখ।

ঈদ উপলক্ষে হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ