1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৪৬ am

বসতঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মো. সাইফুল ইসলাম (২০) ও তার স্ত্রী মনি বেগমের (১৮) মৃত্যু হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এ ঘটনা ঘটেছে।

আজ ভোরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি বসতঘর ও দুটি আটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

নিহত অটোচালক সাইফুল ইসলাম স্থানীয় নলবুনিয়া গ্রামের বারেকের ছেলে। সে স্থানীয় মঠবাড়িয়া পৌরসভার বাজারে দীর্ঘদিন ধরে পানি বহনের কাজ করে আসছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্র জানান, রোববার ভোর ৫টার দিকে ওই বসতঘরটিতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়েছিলেন সাইফুল ও মনি। আগুন লাগার পরে ঘর থেকে বের হতে না পেরে সেখানেই পুড়ে মারা যান তারা। নিহতের পারিবারিক সূত্র জানায়, ৩ মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ