রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দালাল চক্রটি আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো প্রার্থীদের ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতিদ্রুত পাসপোর্ট তৈরি করার প্রলোভন দেখাতো। এসময় তারা নানা রকমের মিথ্যা আশ্বাসও দিতো।
তিনি আরও বলেন, পাসপোর্টের দালাল চক্রের ২০ সদস্যকে গ্রেফতার করে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051