আগামী সংসদ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে গ্রহণ যোগ্য হবে। আর সে লক্ষ্যেই নির্বাচন কমিশনসহ আমরা সবাই কাজ করছি।’
বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এসব কথা বলেছেন।
কেন্দুয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুম ও কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় অসীম কুমার উকিল আরও বলেন, পৃথিবীর যত বড় বড় সংকট সব আলোচনার টেবিলেই সমাধান হয়েছে। কিন্তু বিএনপি ও কয়েকটি রাজনৈতিক দল শুধু বাইরে থেকে কথা বলে তারা আলোচনার টেবিলে বসতে চায় না। বিএনপি রাতের আঁধারে ক্ষমতা দখল করতে চায়। তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও নোংরা রাজনীতি করছে।
অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে এমপি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নতসমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে সম্মুখপানে এগিয়ে যাচ্ছি। উন্নয়নের এ অগ্রযাত্রায় সকলেই অংশ নিয়ে নৌকা প্রতীককে বারবার বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনউদ্দিন খন্দকার, ওসি কাজী শাহ নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051