আগামী শনিবার বিকালে চার আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার নেবে দলের পার্লামেন্টারি কমিটি। শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই চার আসন হলো, ঢাকা-৫, ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ ও নওগাঁ-৬।
এর আগে মঙ্গল-বুধবারের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দলীয় ফরম তুলতে পারবেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এরপর শনিবার রাতেই দলের পার্লামেন্টারি বোর্ডে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই পার্লামেন্টারি বোর্ডের সদস্য। এর আগে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে পাবনা-৪ উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবকে চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
গতকাল বিকেল ৫ টা থেকে আড়াই ঘন্টা ধরে চলা এই বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। ভার্চুয়াল এই বৈঠকে নিজ নিজ বাসা থেকে অংশ নেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির এক সদস্য জানান, চার উপ নির্বাচন নিয়েই মূলত কথা হয়েছে। এ ছাড়া নারায়নগঞ্জের দুর্ঘটনা ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার বিষয় নিয়েও স্থায়ী কমিটির সদস্যরা দু:খ প্রকাশ করেন। সরকারের উদাসীনতা ও জবাবদিহিতা না থাকায় এমন ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তারা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051