আগামী বর্ষার আগেই সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ঢাকার ১১টি খাল দখলমুক্ত করে রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামপুর খালের একটি অংশের উদ্ধার কাজের উদ্বোধন করে এসব কথা বলেন মেয়র। এ সময় তিনি বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দখল মুক্ত হওয়া এসব খালকে নান্দনিকভাবে গড়ে তোলা হবে।
এছাড়া খাল দখলকারী দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এসব খাল রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সহযোগিতা ও সমর্থন চান মেয়র তাপস। দখলদারদের বিরুদ্ধে সিটি করপোরেশন ও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান করেন মেয়র। এর আগে মেয়র ত্রিমোহনীতে জিলানি খাল পরিদর্শন করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051