ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ডা: বংশীধর মিশ্র বলেছেন, বাংলাদেশে কূটনীতিক হিসেবে কর্মরত অবস্থায় এ দেশের মানুষের যে আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছি সেটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূয়সী প্রশংসা করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে আমন্ত্রণ পেলে বিদেশি পর্যবেক্ষক হিসেবে অংশ নেব এবং নেপালের আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পর্যবেক্ষকের আমন্ত্রণ জানানো হবে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
এ সময় উপস্থিতি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, ডা: মাসুদ হাশমী, কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, ঢাকা মহানগর আহ্বায়ক মুহিবুল হোসাইন, সদস্য সচিব মোশারেফ হোসেন, আজীবন সদস্য ইকবাল বাহার, মুফতি মাসউদ রিজভী, মিডিয়া উইংসের সদস্য ইশতিয়াক মু. আল-আমিন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051