আগামী সংসদ নির্বাচনকে ব্যাহত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে বিতর্কিত করার জন্য পীরগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। তিনি বলেছেন, ‘এই কাজটি করেছে স্বাধীনতার বিপক্ষ শক্তি ২০০৪ সালে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলার নেতৃত্বদানকারী বিএনপি।’
বুধবার (২০ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বটেরহাট মাদ্রাসা প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে চেক ও জেলা প্রশাসনের ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সময় এসেছে দেশের অসাম্প্রদায়িক সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি সান্ত্বনা জানিয়ে বলেন, ‘আমরা ক্ষতির পূরণ করতে পারবো না। তবে আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, সব ধরনের সহযোগিতা করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051