আগামী তিন দিনে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আগামী দুদিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তীতে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডিমলায় সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া কার্যালয়। এ ছাড়া চট্টগ্রাম ৪১, কক্সবাজারে ২৯ ও টাঙ্গাইলে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। আজ টাঙ্গাইলে সর্বনিম্ন ২৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা ২৫ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ সকাল হতে ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051