ক্রমেই দীর্ঘ হচ্ছে নাটকের জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরীর সাফল্যগাথা। প্রতিনিয়তই তারা অভিনয়গুণে নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন। বৈচিত্র্যপূর্ণ গল্পের নাটকে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন।
এ অভিনয় জুটি গত বছর কোরবানির ঈদের সময় রাজীব আহমেদের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নামের একটি অভিনয় করেছিলেন। নাটকটি সিএমভির প্রযোজনায় নির্মিত হয়েছিল। এটি প্রচারের পর দর্শকের অভাবনীয় সাড়া মেলে। এখন পর্যন্ত ইউটিউবে নাটকটির দর্শক ভিউ সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
জনপ্রিয় এই নাটকটির সিক্যুয়াল নির্মিত হয়েছে আগামী ঈদের জন্য। যথারীতি নাট্যকার, নির্মাতা, অভিনয়শিল্পী সব অপরিবর্তিত রয়েছে। সিক্যুয়ালটির নাম রাখা হয়েছে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড’।
নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে ঈদের সময়। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, অভিনয় করি দর্শকের জন্য। তারা পছন্দ করলে ভালো লাগে। অপছন্দ করলে হতাশ হই। গত বছর চাপাবাজ নাটকটি প্রচার হওয়ার পর থেকে এখন পর্যন্ত দর্শকের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পেয়েছি তা এক কথায় অনবদ্য। নাটকটির সিক্যুয়ালে অভিনয় করেছি সম্প্রতি। আশা করছি এবারের নাটকটিও দর্শকের কাছে উপভোগ্য হবে।
এ নাটক ছাড়া আরও একগুচ্ছ নাটকের শুটিং শেষ করেছেন তারা দুজন। কোরবানির ঈদে প্রায় প্রতিটি টিভি চ্যানেলেই অপূর্ব-মেহজাবিন জুটির নাটক প্রচার হবে বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051