করোনার কারণে দীর্ঘদিন স্টেজ শো থেকে দূরে ছিলেন নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস। সম্প্রতি আবারও স্টেজে নিয়মিত হয়ে উঠছেন তিনি। চলতি মাসে এরই মধ্যে তিনটি আয়োজনে অংশ নিয়েছেন উপমহাদেশের নন্দিত এই গায়ক।
তারই ধারাবাহিকতায় এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে মঞ্চে উঠতে যাচ্ছেন জেমস। আগামীকাল তার গান উপভোগের সুযোগ পাচ্ছেন গাজীপুরবাসী। এদিন দুপুর ৩টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কনসার্ট’-এ গাইবেন জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই কনসার্টের আয়োজন করেছে গাজীপুর সিটি করপোরেশন। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।
মঞ্চে তার সঙ্গে বাজাবেন এহসান এলাহী ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার) ও কাকন চক্রবর্তী (কি-বোর্ড)।
এদিকে, জেমসের গাজীপুর যাওয়াকে কেন্দ্র করে তার ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় গায়কের গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051