রাজশাহী থেকে পঞ্চগড় রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন হবে আগামীকাল বৃহস্পতিবার। ট্রেনটি উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-রাজশাহী রুটে ‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।
আনুষ্ঠানিকভাবে সকাল ১১:৩০ টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে ট্রেনটির শুভ উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী।
ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে রাত ৯:১৫ মিনিটে। এরপর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌছাবে ভোর ৫:১০ মিনিটে। আবার এটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল ৮:৩০ টায় এবং রাজশাহী পৌছাবে বিকাল ৫:৩০ মিনিটে।
‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের উভয়পথে বিরতি স্টেশনগুলো হচ্ছে আব্দুলপুর, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার,আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া, কিসমত।
ট্রেনটির আসন দিনে ৫০৮ টি এবং রাতে ৪৯৬ টি। রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পর্যন্ত উভয় দিকে ভাড়া সুলভ ১৭০, শোভন ২৮০, শোভন চেয়ার ৩৩৫, ১ম সিট ৪৪৫, ১ম বার্থ ৬৬৫, স্নিগ্ধা ৫৫৫ (ভ্যাট ছাড়া), এসি সিট ৬৬৫ (ভ্যাট ছাড়া), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট+ বেডিং চার্জ ছাড়া)।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের রাজশাহী হতে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম হতে সাপ্তাহিক বন্ধ শনিবার।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051