জয়পুরহাট পৌর শহরের হাজীপাড়া এলাকায় ১২ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরের দিকে শিশু ধর্ষণের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে রাতেই পুলিশ ফারুক হোসেনকে গ্রেফতার করে। ফারুক হোসেন জয়পুরহাট পৌর এলাকার হাজীপাড়া মহল্লার যমুনা সিং এর ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, রবিবার দুপুরে শিশু কন্যাটিকে ফুসলিয়ে ফারুক তার বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করতে থাকে। পরে শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফারুক হোসেন পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির নানী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। শিশুটির ডাক্তারি পরীক্ষা আজ করা হবে বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051