নীলফামারীতে তিন দিনের বিশ্ব মিনি ইজতেমা শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে । ইজতেমায় মানুষের ঢল নামে শুক্রবার জুম্মার নামাজে।
এদিন নীলফামারী জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে মুসল্লিরা এসে নামাজ আদায় করেন।
শুক্রবার জুম্মার নামাজে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ মনসুর। সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের দারোয়ানী টেক্সমাইল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়।
এদিকে ইজতেমায় এসে বৃহস্পতিবার মধ্যরাতে মারা যান জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান। তিনি মধ্য চাপড়া এলাকার মৃত. কছিম উদ্দিনের ছেলে।
চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান জানান, ইজতেমা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলে মারা যান তিনি। শুক্রবার দুপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
শুক্রবার ফজরের নামাজের পর জানাযা শেষে তার লাশ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
জেলা তাবলিগ জামাতের প্রধান ও নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, শনিবার দুপুর সাড়ে বারটায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয় । দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ মনসুর ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051