1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আখাউড়ায় গাঁজাসহ আটক ১

রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ১০:৩৩ pm

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ কেজি গাঁজাসহ মোঃ ধন মিয়া(৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) দুপুরে মামলা দিয়ে ওই ব্যাক্তিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ধন মিয়া উপজেলার দক্ষিণ ইউপি’র হীরাপুর গ্রামের মৃত কালা মিয়া’র ছেলে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে সাতপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। ওইসময় ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, গাঁজাসহ আটক মোঃ ধন মিয়া’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ