প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, শুক্রবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৮ হাজার ৯৪৬ জন।
এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৩ লাখ ৬০ হাজার ৩০৮ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ২১ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার জনের। তবে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে সময় থেকে লকডাউন জারি করেছে যদি তার এক সপ্তাহ আগে লকডাউন জারি করত, তবে অন্তত ৩৬ হাজার লোকের প্রাণ বেঁচে যেত।
এরপরে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে করোনাকে পাত্তা না দেওয়া দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৫৪ জন।
আরেক পরশাক্তির দেশ রাশিয়া আক্রান্তের সংখ্যায় তৃতীয়। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ১৪২ জনের।
চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে ২ লাখ ৭০ হাজার জন। মৃত্যুর সংখ্যায় যুক্তরাজ্য দ্বিতীয় অবস্থানে। শুক্রবার সকাল পর্যন্ত সেখানে করোনায় মারা গেছে ৩৭ লাখ ৯১৯ জন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051