1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
বিশ্বে করোনা পরিস্থিতি

আক্রান্ত ৩ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ১:৪১ pm

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে বলে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে। শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৭৮৫ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৩ হাজার ৩৫২ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ২ লাখ ১৮ হাজার ৫২৯ জন মৃত্যুবরণ করেছেন। দেশেটিতে এখন পর্যন্ত ৮০ লাখের উপরে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বৃহস্পতিবার নতুন এক পূর্বাভাসে জানিয়েছে যে আগামী ৭ নভেম্বরের মধ্যে দেশটিতে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ২ লাখ ৪০ হাজার পর্যন্ত হতে পারে।

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮ জন আক্রান্ত এবং এক লাখ ১২ হাজার ১৬১ জন রোগীর মধ্যে দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫২ লাখ ৩০০ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২১৪ জনের।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ