1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি

টিকা সবার জন্য সহজলভ্য হতে হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১:১৮ am

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩০ হাজার ৮৩৯। এর মধ্যে ৯ লাখ ৪৫ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ১৭ লাখ ৯৭ হাজার ৯১৮ জন।

বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পর করোনাভাইরাসের টিকা সব দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে গুতেরেস বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এবং এ রোগে মৃতের সংখ্যা শিগগিরই ১০ লাখে পৌঁছে যাবে।

অনেকে টিকার ওপর আশা করে আছেন জানিয়ে তিনি বলেন, এটা পরিষ্কার যে মহামারীতে কোনো সর্বরোগের ওষুধ নেই। শুধু একটি টিকা এ সঙ্কট সমাধান করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের নতুন এবং বিদ্যমান উপায়গুলোকে ব্যাপক আকারে প্রসারিত করতে হবে যা নতুন সংক্রমণ রোধ করবে এবং সংক্রমণ দমন ও জীবন বাঁচাতে অতি গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা সরবরাহ করবে, বিশেষত পরবর্তী ১২ মাস ধরে। তিনি বলেন, ভাইরাসটি কোনো সীমানা মানেনি। সারা বিশ্বের মানুষের মধ্যে এটি ছড়িয়েছে। তাই টিকাকে অবশ্যই বৈশ্বিক জনগণের সম্পদ হিসেবে দেখতে হবে এবং তাকে সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করতে হবে। তবে এ জন্য অর্থায়নে দরকার বিস্ময়কর পদক্ষেপ। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন দেশের বিশাল জনগোষ্ঠী নতুন করোনাভাইরাস ভ্যাকসিন নিতে অনিচ্ছুক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ