দেশ ও দেশের মাটিতে সর্বশেষ দুটি সিরিজে বাংলাদেশের ফিল্ডিংয়ের অবস্থা ছিল যাচ্ছেতাই। নিউজিল্যান্ডের আকাশ বেশি পরিস্কার হওয়ায় ক্যাচ মিস হয়েছে- এমন কথাও শোনা গেছে ক্রিকেটারদের মুখে! এবার শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে গিয়ে টাইগাররা ফিল্ডিং অনুশীলনে বেশি জোর দিচ্ছে। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই ঘাম ঝরায় বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের অনুশীলনে ফিল্ডিংয়ের প্রতি বাড়তি নজর ছিল।
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর ১২ থেকে ১৪ এপ্রিল তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। গতকাল থেকে শুরু হয় অনুশীলন। আজ দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অনুশীলন হয়েছে। অনুশীলনে খেলোয়াড়দের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন দলের কোচেরা। ক্যাচ অনুশীলন করিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ জন লুইস ও বোলিং কোচ ওটিস গিবসনও। ক্যাচিং-ফিল্ডিং নিয়ে বেশ কিছুক্ষণ ঘাম ঝরানোর পর ব্যাট হাতে নেটে অনুশীলন করেন তামিম-মুশফিকরা।
আগামী ২১ এপ্রিল থেকে প্রথম টেস্ট শুরুর আগে ১৯ ও ২০ এপ্রিল ম্যাচের প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ। ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দুটি টেস্ট হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নিজেদের মধ্যে বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচ শেষে টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ১৭ এপ্রিল শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। সম্প্রতি দেশের মাটিতে উইন্ডিজের কাছে ২-০ ব্যবধানে টেস্টে এবং নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধোলাই হয় বাংলাদেশ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051