আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ তাদের পছন্দের লোক বসিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর ফলে দেশে গণতন্ত্র বলে এখন আর কিছু নেই। তারা একটা ভয় ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।
রোববার (১৬ মে) দুপুরে হাওলাদার কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।
সরকার আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটিও বাতিল করে দিয়েছেন আদালত। মানুষের মৌলিক আশা আকাঙ্ক্ষা আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে হনন করে নিয়েছে।
ফখরুল বলেন, ধারাবাহিকভাবে একেকটি আইন তৈরি করে এদেশে মানুষের বাকস্বাধীনতাসহ সবকিছু তারা হনন করে নিয়েছে। সাংবাদিকরাও ছাড় পাচ্ছে না। প্রশাসনকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে।
সভায় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051