1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে: ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১২:২৬ pm

আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত হবে আওয়ামী লীগ। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে। জ্বালানি, পানি, সব কিছুর দাম বেড়েছে। সরকারের দুর্নীতি আকাশচুম্বী। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।

আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘বিএনপিকে রাজপথে মোকাবিলা করা হবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তাদের পুরোনো বক্তব্যই দিয়ে যাচ্ছে সব সময়।

দলের পক্ষ থেকে আরফাত রহমানের কবর জিয়ারত করেছি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। বাংলাদেশের ক্রীড়া অগ্রগতির ভিত্তি তার মাধ্যমে রচিত হয়েছে। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারপরও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আজকে শপথ নিয়েছি। আমাদের এই শোককে শক্তিকে রূপান্তরিত করে এই ভয়াবহ দানবীয় সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। আগামীর তরুণ প্রজন্মের নেতা তারেক রহমানকে নির্বাসিত অবস্থা থেকে দেশে ফিরিয়ে আনবো। সুস্থ সমাজ, সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম, রফিক শিকদার প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ