1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না মাহি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩ ১১:৫৪ pm

আওয়ামী লীগের পক্ষ থেকে উপনির্বাচনে মনোনয়ন চেয়েও পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে তাকে মনোনয়ন না দিয়ে ওই আসনে জিয়াউর রহমানকে মনোনয়ন দিয়েছে দলটি।

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত।

এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মাহি মনোনয়ন ফরম জমা দেন।

সম্প্রতি মাহি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে দলটির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ