বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটি ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে। এ আওয়ামীলীগ সবসময় মিথ্যা কথা বলে, প্রতারনা ও ভন্ডামির রাজনীতি করে এ দেশের মানুষকে ভূল পথে পরিচালিত করছে।
সোমবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে য়ৈদপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট ওবায়দুর রহমান।
তিনি বক্তব্যে আরো বলেন, রাজনীতির এ সংকটে শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। ২০১৪ সালে নির্বাচন করেছে, কিন্তু কোনো নির্বাচনই হয়নি। ওই নির্বাচনে ১৫৪ জনকে বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত করেছে। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। এ সরকার ক্ষমতায় আসার পরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করেছে।’
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে। তারা সংসদকে ধ্বংস করে দিয়েছে। সেখানে কোন জবাবদিহিতা নাই, বির্তক হয়না, দেশ সম্পর্কে কোন আলোচনা হয়না। তারা চুরি ও সন্ত্রাস করতে ভালো জানে। আবারো নতুন করে নির্বাচনের পাঁয়তারা শুরু করেছে তারা। দেশের স্বার্থে এ নির্বাচনকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির সূত্রে জানা যায়, সর্বশেষ সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয় ২০১৬ সালে। এদিকে এ সম্মেলনেই কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করার কথা রয়েছে। তবে তার আগেই একজন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় সাধারণ সম্পাদক পদে সৈয়দপুর উপজেলা বিএনপির সদস্য শাহিন আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান সৈয়দপুর সাংগঠনিক জেলা কমিটির আহ্বায়ক আবদুল গফুর সরকার ও যুগ্ম আহ্বায়ক শওকত হায়াৎ শাহ। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সঙ্গে সদস্য এম এ পারভেজ লিটন, আনোয়ার হোসেন প্রামাণিক ও মনোয়ার হোসেন মন্টু।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051