মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলীয় কর্মসূচিতে আমন্ত্রণ জানাতে গুলিস্তানে আমি লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল ।
শনিবার বিকেল পৌনে পাঁচটায় সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত বিএনপি'র প্রচার প্রকাশনা কমিটির সদস্য সচিব ও দলের প্রচার প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার আমরা এখন আওয়ামী লীগের গুলিস্তান অফিসের দিকে রওনা করেছি ।
এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,সুবর্ণজয়ন্তী উদযাপন বিএনপির যে কর্মসূচি তাতে প্রধানমন্ত্রীকে আজকেই আমন্ত্রণ জানানো হবে ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051