1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আইপিএল নিলামে নাম উঠবে সাকিব ও মোস্তাফিজের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২২ pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লেয়ার্স ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম উঠেছিল চার বাংলাদেশি তারকার। এদের মধ্যে নিলামে কার কার নাম উঠে সেটি দেখার বিষয় ছিল। ৬ ফেব্রুয়ারির পর এই ১২ দিন ধরে এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন বাংলাদেশি সমর্থকরা।

আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় চেন্নাইয়ে অনুষ্ঠেয় নিলামে সেই অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটবে। কিন্তু তার আগেই জানা গেছে, আইপিএলের নিলামে শুরুর দিকেই নাম উঠবে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।

নিলামের ২ নম্বর সেটে থাকছে সাকিবের নাম, আর ৪ নম্বর সেটে মোস্তাফিজ। অর্থাৎ আইপিএলের ১৪তম আসরে বাংলাদেশের এ দুই তারকার অংশগ্রহণ নিশ্চিত বলা চলে। দেখার বিষয় এটিই যে, কোন কোন দল পান তারা। সাকিব কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। মোস্তাফিজ খেলেছেন হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসে।

এদিকে চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া মোহাম্মদ সাইফ উদ্দিন ও মাহমুদউল্লাহর নিলামে নাম ওঠার সম্ভাবনা কম। কারণ সাইফ আছেন ১৯ নম্বর সেটে, মাহমুদউল্লাহ ৩২ নম্বর সেটে।

২ নম্বর সেটে সাকিবের সঙ্গে রয়েছেন ইংলিশ তারকা মঈন আলি ও ডেভিড মালান, অস্ট্রেলিয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ক্রিস মরিস এবং ভারতের শিবাম দুবে ও কেদার যাদব।

৪ নম্বর সেটে মোস্তাফিজের সঙ্গে রয়েছেন জ্যামইকান তারকা শেলডন কটরেল, অস্ট্রেলীয় তারকা ন্যাথান কোল্টার-নাইল ও জাই রিচার্ডসন কিউই তারকা অ্যাডাম মিলনে, ইংলিশ তারকা মার্ক উড ও ভারতের উমেশ যাদব।

নিলামের প্রথম সেটে আছেন অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, এভিন লুইস, করুন নায়ার, জেসন রয়, স্টিভেন স্মিথ ও হনুমা বিহারি। এর আগে জানা গিয়েছিল, নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে রয়েছেন সাকিব। মোস্তাফিজের ভিত্তিমূল্য এক কোটি রুপি। মাহমুদউল্লাহ আছেন ৭৫ লাখ ও সাইফউদ্দিন আছেন ৫০ লাখের ক্যাটাগরিতে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ