
সতীর্থ সুরেশ রায়নার পথই ধরেছেন ভারত দলের সাবেক স্পিনার হরভজন সিং।
হঠাৎ করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নেন তিনি। এবারের আইপিএলে তাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস।
বিষয়টি নিয়ে দল যখন হতাশ তখনই জানা গেল ফের আইপিএলে ফিরে আসছেন হরভজন। তবে এতে চেন্নাই সুপার কিংসের খুশি হওয়ার কিছু নেই।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টস জানিয়েছে, আইপিএলে ফিরলেও সিএসকের জার্সিতে দেখা যাবে না ভাজ্জিকে। মাঠের বাইরেই দেখা যাবে তাকে। এবার তিনি ধারাভাষ্যকার হিসেবে থাকছেন।
আইপিএল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস জানিয়েছে, একাধিক ভাষায় সম্প্রচার করার উদ্দেশ্যে মোট ৯০ জন ধারাভাষ্যকারকে নিয়োগ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এদের মধ্যে বেশ কয়েকজন সরাসরি সংযুক্ত আরব আমিরাত থেকে ধারাভাষ্য দেবেন। বাকিরা মুম্বাইয়ে স্টার স্পোর্টসের স্টুডিও থেকে কাজটি করবেন। হরভজন সিং আমিরাতে যাচ্ছেন না। মুম্বাই অফিসে বসে স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্য দেবেন। ইতিমধ্যে স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তি হয়েছে তার।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ