আইপিএলে পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯১ তুলেছিল মুম্বাই। বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাঞ্জাবের কে এল রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের ওপেনিং জুটি। কিন্তু প্রথমে ময়াঙ্ক এবং তার পর রাহুল ফিরতেই ভেঙে পড়ে পাঞ্জাবের ব্যাটিং। একা নিকোলাস পুরান কিছুটা লড়েছিলেন। তিনি ২৭ বলে ৪৪ করেন।
এই ম্যাচে জয়ের পর ফের লিগ টেবিলে বেশ কিছুটা উপরের দিকে উঠে এল মুম্বাই। অন্যদিকে পর পর দুই ম্যাচে হারের মুখ দেখল কে এল রাহুলের পাঞ্জাব।
খেলতে নেমে মুম্বাইকে ভালো জায়গায় পৌঁছে দেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৫ বলে তাঁর করা ৭০ রানের সুবাদেই পাঞ্জাবের বিরুদ্ধে বড় রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। তার সঙ্গে শেষদিকে ব্যাটে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া এবং কায়রন পোলার্ড জুটি। হার্দিক ১১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। আর পোলার্ড ২০ বলে ৪৭ রানের নট আউট থেকে যান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051