1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আইনজীবী ও স্বজনদের সাক্ষাৎ পাবেন না ওসি প্রদীপ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৬ pm

মেজর (আব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কারাগারে থাকা টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ তার কোনো আত্মীয়-স্বজন, এমনকি তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না- এমন নির্দেশনা দিয়েছেন আদালত। তবে তিনি চাইলে কারাবিধি অনুযায়ী টেলিফোনে আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত কারাগার থেকে আসা একটি রিপোর্টের ওপর শুনানি শেষে এমন নির্দেশনা দেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক জানান, আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সঙ্গে প্রদীপ সাক্ষাৎ করতে পারবেন— এমন আদেশটি প্রত্যাহার করে নিয়েছেন আদালত। এখন থেকে প্রদীপ শুধু আত্মীয়-স্বজন ও তার আইনজীবীদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। কেননা বর্তমানে কারা কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের জন্য বন্দিদের টেলিফোনে কথা বলার সুযোগ দেন।

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বলে আদেশ দেন মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত। পরে কারাগার থেকে আসা একটি রিপোর্টের ওপর ভিত্তি করে আদালত নিজেই সেই আদেশ রহিত করেন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ