1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আইএসও সনদ পেল লংকাবাংলা সিকিউরিটিজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২ ৯:৫৬ pm

দেশের শীর্ষস্থানীয় স্টক ব্রোকার লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডকে (এলবিএসএল) আনুষ্ঠানিকভাবে আইএসও ৯০০১:২০১৫ (কিউএমএস) সনদ দিয়েছে বি-অ্যাডভান্সি। প্রতিষ্ঠানটি লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবসা ও ব্যবস্থাপনা প্রক্রিয়াগুলোর স্বাধীন মূল্যায়নের পর এ সনদ দিয়েছে।

গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসাইন মিলকির কাছ থেকে এ সনদ গ্রহণ করেন। এ সময় লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এস এ আর মো. মঈনুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সনদ গ্রহণের পর লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, আইএসও সনদপ্রাপ্ত হিসেবে লংকাবাংলার প্রমিত কার্যক্রম বছরের পর বছর ধরে আমাদের কর্মী ও পরিষেবার ওপর গ্রাহকদের যে দীর্ঘস্থায়ী আস্থা রয়েছে, সেটিকে আরো সুদৃঢ় করতে সাহায্য করবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, এ সনদপ্রাপ্তির ফলে লংকাবাংলা সিকিউরিটিজের পরিষেবা ও কার্যক্রম মানসম্মত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। পাশাপাশি গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মচারীরাও আরো একাত্ম হবেন।

ভিন্নবার্তা ডটকম/আর

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ