করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন আগে প্রথম ডোজ নেওয়াদের দ্রুততম সময়ে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আজ সোমবার (২৩ আগস্ট) অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) এক জরুরি ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
May be an image of text that says "জরুরি ঘোষণা যারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ২য় ডোজ গ্রহণ করুন। এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর ২২.০৮.২০২১ ব 1 অবিপ্তর, 認"
এতে বলা হয়, যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গতকাল পর্যন্ত (২২ আগস্ট) দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৬৪ হাজার ৮৯১ এবং নারী ৪১ লাখ ৫১ হাজার ১৩১ জন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051