যৌতুকের নির্যাতনের পর সাথী অর্থকষ্টে চাকরি নেন পোশাক কারখানায়। পথে-ঘাটে উত্যক্ত করত নাঈম নামে তার সাবেক স্বামী। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ২৯ জানুয়ারি রাতে ঘুমন্ত সাথীকে অ্যাসিড ছুড়ে নাঈম। পরে স্থানীয়রা প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাথী। এ খবরে সাটুরিয়ার ধানকোডা এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।
সাথী আক্তারের বড়ভাই সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৯ জানুয়ারি মা ও বোনকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন গামের্ন্টকর্মী সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়া এলাকার আব্দুস সাত্তারের মেয়ে সাথী আক্তার (১৯)। ঘরের ভাঙা জানালা দিয়ে মধ্যরাতে সাবেক স্বামী মানিকগঞ্জের বেতুলিয়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে নাঈম হোসেন (৩০) অ্যাসিড ছুড়ে মারে। এতে সাথীর মুখে ও শরীরের বিভিন্ন স্থানে, সাথীর ছোট বোন ইতি আক্তার (৮) ও মা জুলেখা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। সাথীসহ তার পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে সাথীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরবর্তীতে সাথীর অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।
এদিকে ঘটনার ৪ দিন পরই অ্যাসিড নিক্ষেপের মামলার আসামি নাঈমকে গ্রেফতার করে র্যাব-৪। পরদিন সাটুরিয়া থানায় সোপর্দ করা হলে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে নাঈমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে পাঠিয়ে দেন। আসামি নাঈম বর্তমানে মানিকগঞ্জ জেলহাজতে রয়েছে বলে জানা গেছে।
সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, বাবার বাড়িতে ঘুমন্ত সাথীর শরীরে অ্যাসিড ছুড়ে মারে সাবেক স্বামী নাঈম। এ ঘটনায় সাটুরিয়া থানায় এসিড নিক্ষেপের মামলা দায়ের হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সাথী মারা যাওয়ায় এ মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051