গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী নগরকান্দা জয়বাংলা পৌরবালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তুর্য (২৪) নড়াইল সদর উপজেলার নজরুল ইসলামের ছেলে ও একই এলাকার মো. রাউফ (২৪)। গুরুতর অবস্থায় মো. সানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, বিকালে নড়াইল থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল বহর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে যাচ্ছিলো।
পথে মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী নগরকান্দা জয়বাংলা পৌরবালি নামক স্থানে ওই বহরের একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে।
এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মো. তুর্য, মো. রাউফের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051