লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সাইফুল ইসলাম অপু নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় বন্দুক ও তাজা গুলি উদ্ধার করা হয়। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এর আগে, জেলার কমলনগর উপজেলার মতিরহাট এলাকা থেকে সাইফুল ইসলামকে আটক করা হয় বলে জানায় কোস্ট গার্ড। আটককৃত অপু অবৈধ অস্ত্র ব্যবসায়ী। সে নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রামের বাসিন্দা মো. তাজুল ইসলামের ছেলে।
কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন আব্দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ী অপুকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051