কক্সবাজার উপকূলবর্তী সাগরে তিনদিন অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল, অস্ত্র ও গুলিসহ ছয় জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তারা হলেন- কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়েনের মাহমুদ উল্লাহর ছেলে মো. বাদশা (২৭), মুসালিয়া সিকদার পাড়ার রহিম উল্লাহর ছেলে মো. মারুফুল ইসলাম (২২), একই উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেখাবিবির পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে রায়হান উদ্দিন (২২), পেঁচারপাড়ার মৃত কবির আহমদের ছেলে এরশাদুল ইসলাম (২০), সাহারুম সিকদার পাড়ার মো. ইউনুছের ছেলে মো. রাফী (১৯) ও চট্টগ্রামের ইপিজেড থানার নারিকেলতলা এলাকার মো. আবু বক্করের ছেলে মো. আল-আমিন (২৫)।
সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলের পয়েন্ট কেন্দ্রিক কয়েকটি জলদস্যুর দল সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েকদিন আগে ভুক্তভোগী এক জেলে র্যাবের কাছে অভিযোগ করেন তার ট্রলার সাগরে জলদস্যুতার শিকার হয়েছে। পরে ভুক্তভোগী ওই জেলে এবং প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব সাগর উপকূলের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051