1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অস্তিত্ব জুড়ে তুমি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১ ১১:২৪ pm

সিমলী চৌধুরী

তুমি কোথায় নেই বলতো!
সেইতো আমার সবটা জুড়ে আছো আষ্টেপৃষ্ঠে,
দেখো—একবার এদিকে ফেরাও দুচোখ,

আকাশের মতো মায়াবী নীল শাড়িটার আঁচলে
তুমি কেমন লেপটে আছো দেখো!
শাড়ীর ভাঁজে ভাঁজে তুমি যেন সেই চোরকাঁটা।

কী অদ্ভুত কাণ্ড—হাতঘড়িটার ঘোলা কাঁচেও তুমি,
কেমন মুচকি হেসে আবার মিলিয়ে যাও দুষ্টুপনায়,

তোমার ওই হাসিতে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের মতো
অনুরণিত হয় আমার হৃদয়।
অমন করে জড়িয়ে রাখো মায়ার বাঁধনে, কেন?
ঝুমকোজোড়াতেও বেশ রাজত্ব তোমার—-
আলতো করে ঝুমকোজোড়া দোল খাইয়ে কানের কাছে ফিসফিসিয়ে কী বলে যাও যখন-তখন!

পড়ে থাকা এলোচুলকে ফুঁ দিয়ে
শিহরণে কেন মাতিয়ে তোলো দুষ্টু তুমি?
রঙিন ফ্রেমের চশমাখানাতেও সেই তুমি,
নীলাভ আভার আসা-যাওয়ার খেলায়
তুমিও কেমন খেলা করো আনমনে।

চশমার আড়ালের কাজলকালো এই চোখে
এত কেন দখলদারিত্বে বিরাজ করো তুমি?
বুকের বাঁপাশে লুকোনো ছোট্ট হৃদয়টাতেও
কেবলমাত্র আর কেবলমাত্র তোমারই বাস!

তার ক্রমাগত স্পন্দনের সাথে একাত্মতায়
মিশে আছো প্রতিপল অনুভবে, আমার অস্হিমজ্জায় —
আসলে—আমার অস্তিত্বের সবটা জুড়েই তুমি!



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ