1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অসীম গোমেজের ছবি পেল আন্তর্জাতিক পুরস্কার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ৭:২৮ am

একজন নাট্য নির্মাতা হিসেবেই মিডিয়ায় কাজ শুরু করেছিলেন অসীম গোমেজ। ২০০৬ সালে ‘জোছনার মনজুরী’ নামের একটি একক নাটক দিয়ে নাট্য পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এরপর থেকে নিয়মিতই নাটক নির্মাণ করছেন তিনি।

২০১০ সালে ‘নীল’ নামের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করে প্রশংসিত হন এই নির্মাতা। এরপর থেকে নিয়মিতই এগিয়ে যেতে থাকে তার নাটক নির্মাণ কাজ। করোনাকালে তিনি ‘এক চিলতে রোদ্দুর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। মো. ফারাবী খানের মূল ভাবনায় এটির গল্পও তৈরি করেন পরিচালক। মূলত একটি পরিবারের করোনা আক্রান্ত হওয়ার গল্প নিয়েই ছবিটির গল্প তৈরি হয়েছে। এটি সম্প্রতি ভারতের বিহারে অনুষ্ঠিত নাওয়াদা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে।

এ প্রসঙ্গে অসীম গোমেজ বলেন, পুরস্কারের কথা মাথায় নিয়ে ছবিটি তৈরি করিনি। সমসাময়িক ঘটনাকে তুলে ধরা এবং করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্যই এটি নির্মাণ করেছিলাম। পুরস্কার সব সময়ই উৎসাগ তৈরি করে। ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসার ইচ্ছা আছে আমার।

এদিকে এই নির্মাতা কিছুদিন আগে ‘উথাল তরঙ্গ’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন। হাবিব জাকারিয়া উল্লাসের রচনায় নির্মিত নাটকটি ১১ অক্টোবর থেকে একুশে টেলিভিশনে প্রচার হবে। এটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। নাটকটির কেন্দ্রীয় কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ডলি জহুর , ইলোরা গহর, মৌটুসী বিশ্বাস, সানজিদা প্রীতি প্রমুখ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ