করোনা মহামারি পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর এমপি ইউনিট।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশক্রমে সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (৪ মে) ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন আশপাশের এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।
আর্মি এমপি ইউনিটের সদস্যরা বনানী, ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং ভাষানটেক এলাকার ১০০টি অসহায় ও কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেয়। ত্রাণ বিতরণকালে আর্মি মিলিটারি পুলিশের অধিনায়কসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051