চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে মোট ছয় লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ কথা জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর) মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে মোট পাঁচ লাখ ৪৫ হাজার ৫২২ কোটি টাকা লেনদেন হয়।
২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে (১ জুলাই হতে ৩০ ডিসেম্বর) মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে মোট ছয় লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকা লেনদেন হয়েছে।
২০২২-২০২৩ অর্থবছরের ওই লেনদেনের তুলনায় ২০২৩-২০২৪ অর্থবছরের একই সময়ে মোট লেনদেন করা অর্থের পরিমাণ এক লাখ ৩৫ হাজার ৫৭০ কোটি টাকা বা ২৪ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051