বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন মুম্বাইয়ের আন্ধেরিতে নতুন একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন।
৫ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের ওই অ্যাপার্টমেন্টটি বাংলাদেশের মুদ্রায় যা ৩৫ কোটি টাকার বেশি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, ২০২০ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের আন্ধেরিতে অমিতাভ বচ্চন ওই অ্যাপার্টমেন্ট কিনেন। ২০২১ সালের ১২ এপ্রিল নথিভুক্ত করেন।
বাড়িটি কেনার জন্য শুল্ক বাবদ ৬২ লাখ রুপি দিয়েছেন তিনি। যদিও এ ব্যাপারে অমিতাভের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অমিতাভের ওই বাড়ির প্রতি বর্গফুটের দাম ৬০ হাজার রুপি। একটি আবাসনের ২৭ ও ২৮ তলা জুড়ে তার নতুন বাসস্থান। এছাড়াও রয়েছে ছয়টি গাড়ি রাখার জায়গা।
হিন্দুস্তান টাইমস আরও জানায়, অমিতাভের প্রতিবেশী হতে চলেছেন সাবেক পর্নো তারকা অভিনেত্রী সানি লিওন ও পরিচালক আনন্দ এল রাই। আন্ধেরির ওই আটলান্টিস ভবনে নতুন বাড়ি কিনেছেন তারা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051