1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অমিতাভকে অবসরে যেতে বললেন সালমানের বাবা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ৪:৪৬ pm

বলিউড বাদশাহ অমিতাভ বচ্চনের ৭৯তম জন্মদিন ছিল সোমবার। জন্মদিন উপলক্ষ্যে সহশিল্পী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিগ বি।

তাকে শুভেচ্ছা জানানো ব্যক্তিদের মধ্যে ছিলেন সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানও। অমিতাভ অভিনীত ‘শোলে’ ও ‘ডন’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন তিনি।

বলিউডের রাজত্ব ৫ দশকের বেশি সময় ধরে রাখার পর নতুনদের জায়গা দিতে এটাই অমিতাভের অভিনয় থেকে অবসরে যাওয়ার সঠিক সময় বলে মনে করেন সেলিম খান। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের বলিউড লাইফের খবরে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, অমিতাভ বচ্চনের এখনই অবসর নেওয়ার সময়। এই জীবনে তার যা কিছু করার ছিলো তা তিনি অর্জন করেছেন। নিজের জন্যও জীবনেরও কিছু বছর রাখা উচিত।

অমিতাভ বচ্চন পেশাগতভাবে একটি উজ্জ্বল ইনিংস খেলেছেন। তিনি ভালো কাজ করেছেন তাই তাকে মুক্ত করতে হবে। তাকে অবশ্যই একটি সুন্দর অবসর নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সেলিম খানের সঙ্গে অনেকগুলো কাজের অভিজ্ঞতা হয়েছে অমিতাভ বচ্চনের। তাই কাজের বাইরেও তাদের সম্পর্ক অনেক ভালো। এ বক্তব্য নিয়ে বিগ বির কোনো মন্তব্য জানা যায়নি।

এদিকে কর্মক্ষেত্রে অমিতাভ বচ্চন বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি-১ এর হোস্টিংয়ের আয়োজন করছেন। এছাড়া পরবর্তীতে তাকে ব্রহ্মাস্ত্র, দ্য ইন্টার্ন রিমেক, ঝুন্ড, মে ডে এবং নাগ অশ্বিন ছবিতে দেখা যাবে।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ