‘আমি যখন অভিষেক বচ্চনকে ট্রেলার দেখালাম, তিনি ট্রেলার দেখে অবাক। বললেন, না, এটা বাংলাদেশি সিনেমাই নয়। এটা হলিউডের সিনেমা। বাংলাদেশের সিনেমা সম্পর্কে আমার ধারণা আছে।
সম্প্রতি কান উৎসবের অভিজ্ঞতা বলতে গিয়ে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সঙ্গে সাক্ষাতের মুহূর্তটিকে এভাবেই কালের কণ্ঠের কাছে তুলে ধরলেন অভিনেতা অনন্ত জলিল।
ঈদুল আজহায় অনন্ত জলিল অভিনীত সিনেমা 'দিন: দ্যা ডে' মুক্তি পাচ্ছে। এটি দেশীয় সিনেমায় ক্ষেত্রে বড় একটি রেকর্ড, কারণ বিশাল বাজেটের সিনেমা এর আগে কখনো বাংলাদেশে মুক্তি পায়নি বলেই কালের কণ্ঠের নিকট দাবি অভিনেতার।
কান উৎসবে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হয়েছিল অনন্ত জলিল-বর্ষার। সেখানে কী কী কথা হয়েছিল সে সম্পর্কে অনন্ত জানান, মূলত ‘দিন দ্য ডে’ চলচ্চিত্রের ট্রেলার দেখিয়েছিলেন অভিষেক। ওই সময়ে ট্রেলার দেখে অভিষেক অবাক হয়েছিলেন। অনন্ত আরো জানান, তাদের এজেন্ট অ্যালিস অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে কথা বলতে বলেন। তখন কী কথা বলবেন এটা জানতে চান অনন্ত।
পরে অ্যালিস নিজেই অভিষেকের এজেন্টের সঙ্গে দেখা করেন, কথা বলেন। জানান যে অনন্ত জলিল ও বর্ষা বাংলাদেশের চলচ্চিত্র অভিনয়শিল্পী। এ কথা শুনে সময় অভিষেক নিজেই অনন্ত জলিলের সঙ্গে আলাপ করেন।
অনন্ত জলিল জানান, ‘অভিষেক জানতে চান কী ধরনের সিনেমায় অভিনয় করি। আমি ধরন বলার পর ট্রেলার দেখতে চাইলেন। জিজ্ঞেস করলো মোবাইলে আছে কি না। আমি বললাম আছে। অভিষেক দেখে অবাক। বললো, না, এটা বাংলাদেশি সিনেমাই নয়। এটা হলিউডের সিনেমা। বাংলাদেশের সিনেমা সম্পর্কে আমার ধারণা আছে। ’
খোঁজ দ্য সার্চ খ্যাত এই তারকা বলেন, ‘আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে বাংলা সিনেমা সম্পর্কে ধারণা হয়েছে। তখন সে বললো আমার মা কলকাতার, আমি জানবো না? আমাদের এই কথা শুনে দূরে দাঁড়িয়ে ঐশ্বরিয়া হাসছিল। আসলে তারা খুবই অমায়িক। বড় মানুষ হলে যা হয়। ’
হয়তো অভিষেকের এই কথাই অনন্তর জন্য দারুণ অনুপ্রেরণা হয়ে এসেছে। যার ফলে সিনেমাটির প্রচারে সর্বোচ্চ প্রচারণা চালিয়েছেন। গত ২৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষাকে নিয়ে উপস্থিত হন অনন্ত জলিল। ৩ জুলাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সিনেমাটির ট্রেলারে প্রকাশ করেন। গিয়েছিলেন এ জুটি। ৪ জুলাই গেছেন প্রচারণায় গিয়েছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ৫ জুলাই নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গেছেন।
এসব স্থানে ছবির প্রচারের অভিজ্ঞতা জানিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার সিনেমার দর্শক সব ধরনের ছাত্র, শিক্ষক, শিশু, কিশোর, কৃষক শ্রমিক সকলেই। তাই আমি যখন ভার্সিটিতে প্রচারে যাই সবাই দারুণ খুশি। নটরডেমে একজন বিদেশি শিক্ষক আমাকে দেখে দারুণ খুশি। ’
এবারের ঈদুল আজহায় সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘দিন-দ্য ডে’। সিনেমাটির ব্যাপারে হল মালিকদের বেশ আগ্রহ দেখা গেছে। সারাদেশের ১২০টি প্রেক্ষাগৃহে চলবে ‘দিন-দ্য ডে’।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051