মান-অভিমান ভুলে এক হলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও তার দ্বিতীয় স্ত্রী নুসরাত। বেশ কয়েক দিন ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছিল।
বিচ্ছেদের গুঞ্জনের পালে হাওয়া দিয়েছিলেন নুসরাত নিজেও। তিনি জানিয়েছিলেন, হিরো আলমের সঙ্গে আর ঘর করতে চান না।
সম্প্রতি হিরো আলমকে রিয়ামণি নামের এক মডেলের সঙ্গে বিভিন্ন স্টেজ শো’তে পারফর্ম করতে দেখা যায়। অন্যদিকে, নুসরাতও অন্য এক যুবকের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। তবে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করছেন তারা। নিজের স্টুডিও একসঙ্গে ডুয়েটে কণ্ঠ দিয়েছেন হিরো আলম ও নুসরাত।
এদিকে, নুসরাতের সঙ্গে মনোমালিন্যের বিষয়টি উড়িয়ে দিয়েছেন হিরো আলম। তিনি বলেন, ‘আমাদের সংসার ভালোই চলছে। কোনো ধরনের মনোমালিন্য নেই।’
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051