প্রেমিক সিদ্ধার্থ শুক্লাকে গেল সেপ্টেম্বরে হারিয়েছেন অভিনেত্রী শেহনাজ গিল। সেই শোক কাটিয়ে না উঠতেই আবার ধাক্কা খেলেন অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের খবর, বাবা সন্তোক সিং সুখকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা। শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরে নির্বাচনি প্রচারণা শেষে এমন ঘটনা ঘটে। তবে গুলি গায়ে লাগেনি সন্তোকের, তিনি সুস্থ আছেন।
ঘটনার তদন্ত চালাচ্ছে পাঞ্জাব পুলিশ। মনে করা হচ্ছে, রাজনৈতিক কারণেই চালানো হয়েছে এই হামলা। কিছুদিন বাদেই সেখানে বিধানসভা ভোট। আর কিছুদিন আগে বিজেপিতে যোগ দেন সন্তোক সিং সুখ।
সিদ্ধার্থ শুক্লা মারা যাওয়ার পর নিজেকে ঘরবন্দি করেছেন শেহনাজ। মাঝে প্রেমিকের স্মৃতিতে একটি ভিডিও শুট করেন। তার পর তাঁর দেখা মেলে একটি অনাথ আশ্রমে। আর দুদিন আগে নিজের ম্যানেজারের এনগেজমেন্টের পার্টিতে তাঁকে দেখা গিয়েছিল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051