
জীব, বৈচিত্র রক্ষায় নেত্রকোনার ঐতিহ্যবাহী মগড়া নদী থেকে বর্জ অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা জনউদ্যোগ রোববার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
বেলা সাড়ে ১০টা হতে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-সাংবাদিক সমিতি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি জনউদ্যোগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন, চল্লিশা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আজহারুল ইসলাম মাসুদ, এনটিবি’র স্টাফ রিপোর্টার ভজন দাস,উদীচী জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাংবাদিক আলতাবুর রহমান কাসেম, নারী নেত্রী শিল্পী ভট্রাচর্য্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার নদ নদীর মাঝে মগড়া এক খরস্রত ছিল, তা এখন নাব্যতা হারিয়ে ফেলেছে। মগড়া নদীর দুই তীরবর্তী রাস্তা নির্মাণ করে হাটার ব্যবস্থা করা, অতিদ্রুত মগড়া নদী খননসহ সৌন্দর্য্য বর্ধণ করারও দাবি জানান বক্তারা।
ভিন্নবার্তা/এমএসআই