মালয়েশিয়ায় অবৈধ প্রবেশকারীদের চাবুক মারা (বেত্রাঘাত) নিয়ে চলছে সমালোচনা। বেশ কিছুদিন ধরে দেশটিতে চলছে অবৈধ প্রবেশকারীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
সরকারের নীতিনির্ধারকরা বলছেন, বিদেশিরা মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ করতে হাজার হাজার রিঙ্গিত খরচ করে। তারা গরিব নয়। দেশটির বুকিত আমানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পাবলিক অর্ডারের পরিচালক হাজানি গাজালি- যিনি বারবার মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের সম্প্রতি চাবুক মারার প্রস্তাব করার পর এ নিয়ে চলছে তর্কবিতর্ক।
প্রাক্তন মন্ত্রী পি ওয়েথা মুরথি পুলিশ কর্মকর্তার এ প্রস্তাবের সমালোচনা করে বলেন, দরিদ্র শ্রমিক যারা নিছক সৎ জীবনযাপনের চেষ্টা করছেন- তাদের চাবুক মারা যাবে না।
ওয়েথা বলেন, বেত্রাঘাতের মতো শারীরিক শাস্তি প্রাচীন যুগের। শ্রমিক শ্রেণীকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির দ্বারা প্রথম প্রবর্তন করা হয়েছিল। কিন্তু তাদের নিজের দেশে কখনই ব্যবহার করা হয়নি। অভিবাসীদের ওপর আর্থিক বোঝা চাপানো এবং তাদের দুর্বলতাকে কাজে লাগানোর বিষয়গুলো পুলিশের তদন্ত করা উচিত বলে মনে করেন মালয়েশিয়ার অ্যাডভান্সমেন্ট পার্টির প্রধান ওয়েথা।
সম্প্রতি বুকিত আমান অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পাবলিক অর্ডার ডিরেক্টর হাজানি গাজালি বলেছেন, অভিবাসীরা যারা বারবার আমাদের সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ধরা পড়ে তাদের প্রতিবন্ধক হিসেবে বেত্রাঘাত করা উচিত। বর্তমান অভিবাসন আইন ইতোমধ্যে অবৈধভাবে দেশে প্রবেশকারীদের বেত্রাঘাতের শাস্তি প্রদান করে।
সেপুতেহ এমপি তেরেসা কক বলেছেন, পুলিশের উচিত দুটি বিষয়ের সমাধান করা। কীভাবে অভিবাসীরা আমাদের সীমান্তে অবৈধভাবে প্রবেশ করছে এবং কীভাবে রিক্রুটিং এজেন্ট তাদের শোষণ করছে।
তিনি এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের নিজেদের দুর্বলতার আসল ইস্যু থেকে মনোযোগ না সরিয়ে আমাদের সীমানা পুরোপুরি সুরক্ষিত করা নিশ্চিত করি। মনে রাখতে হবে- তারা দেশের অর্থনীতিতে অবদান রাখে। কারণ আমাদের নাগরিকরা বিপজ্জনক, নোংরা এবং অবমাননাকর হিসেবে বিবেচিত চাকরিতে কাজ করতে চায় না। অনধিভুক্ত অভিবাসীদের চাবুক মারা একটি বর্বর কাজ; যা মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051