অবৈধ গ্যাস সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।রোববার (২৩ মে) সচিবালয়ে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া আদায় প্রসঙ্গে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বকেয়া আদায়ে কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রায়ই দেখা যায়, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিতরণ গ্যাস লাইন হতে অবৈধভাবে আবাসিক সংযোগ নেয়া হয়, যা অত্যন্ত ঝুকিপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হয়।’
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, তিতাস গত ১৫ মে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে ১০ কিলোমিটার, গত ২২ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপুর ইউনিয়িনে ৮ কিলোমিটার, গত ২০ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ডিআরএস থেকে প্রায় ৫০ কিলোমিটার এবং গত ২২ মে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়ার টিবিএস থেকে প্রায় ২৫ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। এতে ৬১ হাজার আবাসিক সংযোগ ও শতাধিক বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সময় অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়ে বকেয়া বিল আদায়ে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051